ভিয়েনা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু

দেশে নির্বাচনকালীন সরকার হবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে- আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ২৬ সময় দেখুন

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন বিষয়

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনা শেষে, সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, “তিনি চাইলে ছোট করতে পারেন; প্রয়োজন মনে করলে, যেমন আছে, সেমনই রাখতে পারেন।” তিনি আরো বলেন, “সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, নির্বাচনকালীন সরকারে তার কতজন মন্ত্রী প্রয়োজন। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।”

শ্রম আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে, সে বিষয়ে আইএলও’র কিছু বক্তব্য আছে। আইএলও কান্ট্রি ডিরেক্টর তাদের বক্তব্য তুলে ধরেছেন; আমরা তা শুনেছি। কিছু কিছু বিষয় সমাধান হয়েছে।কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর ফের আলাপ-আলোচনা হবে।”

বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, “প্রশ্ন উঠেছিলো ট্রেন ইউনিয়ন গঠন নিয়ে; এ বিষয়ে আলাপ হয়েছে। গ্রুপ অফ কোম্পানিজ-এ ট্রেড ইউনিয়ন করতে চাইলে ৩০ শতাংশ শ্রমিকের সই দরকার হতো। এটা সংশোধন করে ২০ শতাংশ করা হচ্ছে। পর্যায়ক্রমে এটা কমানো হবে বলে আইএলও’র কাছে আমাদের অঙ্গীকার ছিলো।”

আনিসুল হক বলেন, “৩ হাজারের বেশি শ্রমিক কাজ করে এমন প্রতিষ্ঠানে ২০ শতাংশের বদলে ১৫ শতাংশ শ্রমিকের সইয়ে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। তাদের এরিয়া অফ কনসার্ন যেটা, আমার মনে হয় না এটার ব্যাপ্তি অনেক। এটা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, “এছাড়া, ধর্মঘট করার সুযোগ, শ্রম আদালতের ক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিতভাবে রবিবার (২২ অক্টোবর) আলোচনার পর বলবো। আর বেশিরভাগ বিষয়ে তারা সন্তুষ্ট। কিছু কিছু বিষয়ে তারা যা বলেছেন, তা হলো, আন্তর্জাতিক বা আইএলওর স্ট্যান্ডার্ডে করতে গেলে, এখানে বোধহয় কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন। আমরা সে বিষয়গুলো স্পষ্ট করার জন্য আগামী রবিবার বসবো।”

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে নির্বাচনকালীন সরকার হবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে- আইনমন্ত্রী

আপডেটের সময় ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩