ভিয়েনা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

ডাঃ এম সালেহ্ উদ্দিনের “হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল” বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৩২ সময় দেখুন

স্টাফ রি‌পোর্টারঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের ডাঃ এম সালেহ্ উদ্দিন’র রচয়িত হার্টের আধুনিক চিকিৎসা ব্যবস্থার ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় হাসপাতালের ৩য় তলায় মেডিসিন কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিকিৎসা অধ্যয়নবিষয়ক ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ গাইডলাইন বইয়ের প্রকাশকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ফয়জুল বাশার বলেন, এ রকম প্রকাশনা হার্টের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের অনেক উপকারে আসবে। এই বইয়ে ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক গাইডলাইন রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, বইটির রচয়িতা ডাঃ এম সালেহ্ উদ্দিন বইটিতে যে গাইডলাইন দিয়েছেন তাতে হার্টের চিকিৎসায় চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ জিএম নাজিমুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গবিন্দ বনিক, অধ্যাপক ডাঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক ডাঃ এজেএম ইমরুল কায়েস, সাবেক অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ সারাফাত নূরুল ইসলাম।

‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক বইয়ের রচয়িতা ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডাঃ এম সালেহ্ উদ্দিন বলেন, আমার এ বইটি চিকিৎসক সমাজ ও সর্বস্তরের মানুষের উপকারে আসবে বলে আশা করছি। তিনি বলেন হার্টের রোগে আমাদের দেশে অনেক রোগী মারা যান। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় তাদের সঠিক চিকিৎসা সম্ভব। তাই আমার এই বইটিতে ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক গাইর্ডলাইন দেয়া আছে। আশাকরি নবীন চিকিৎসকরা এই গাইর্ডলাইন অনুসারণ করলে তাদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে। তিনি বইটি বেশি সংখ্যক চিকিৎসকদের কাছে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন।

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডাঃ এম সালেহ্ উদ্দিনের “হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল” বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

আপডেটের সময় ০৭:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩