ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্র নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

ভিয়েনায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষাবিধদের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার জলবায়ু ও পরিবেশ সুরক্ষার জন্য সংগঠন “লাস্ট জেনারেশন” বা “শেষ প্রজন্মের” এই বিক্ষোভে ভিয়েনার সিটির রিং রোডে গাড়ি চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে “শেষ প্রজন্মের” কয়েক ডজন কর্মী ভিয়েনার রিংস্ট্রাসে বিক্ষোভ প্রদর্শন ও রোড মার্চ করেন। ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, শুক্রবার বিকালে ভিয়েনার রিংস্ট্রাসে বেশ কয়েকটি দলে বিভক্ত জলবায়ু স্টিকারদের কারণে যানবাহন স্থবির হয়ে পড়ে। বিকাল ৫:৩০ এর দিকে জলবায়ু কর্মীরা বিক্ষোভ শুরু করে এবং ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের Schottentor থেকে রোড মার্চ করে রিংস্ট্রাসের
দিকে অগ্রসর হতে থাকে।

পরে ভিয়েনার সিটি সেন্টারের Opernring এ যেয়ে তাদের এই বিক্ষোভ ও রোড মার্চ শেষ হয়।

প্রাথমিক তথ্য অনুসারে, এটি জলবায়ু সুরক্ষার জন্য আন্দোলনরত “লাস্ট জেনারেশন” এর এই বিক্ষোভ ও রোড মার্চ পূর্ব ঘোষিত ছিল না। ফলে ভিয়েনার
ট্রাফিক পুলিশকে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এপিএ আরও জানায়, বিক্ষোভের সময় অস্ট্রিয়ার জনপ্রিয় রেডিও Ö3 এর ট্রাফিক পরিষেবা ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের কার্ন্টনার স্ট্রাসে এবং জোহানেসগাসের মধ্যে ট্র্যাফিক জ্যামের রিপোর্ট করেছে – ভিয়েনা শহরের গাড়ি চালকদের অবশ্যই কিছু সময় ধৈর্য ধরে থাকতে হবে বলে লাইভ রিপোর্ট করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষাবিধদের বিক্ষোভ

আপডেটের সময় ১০:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩