ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন এবং মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনীতিকরা উত্তর রাখাইন রাজ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

সফরকালে, কক্সবাজারে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনের প্রস্তুতি এবং পুনর্বাসন পরবর্তী প্রচেষ্টা সম্পর্কে মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী তাদের অবহিত করেন।

মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী এবং রাখাইন রাজ্যের স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়ন কর্ম সমন্বয় কমিটির সহসভাপতি-১ কো কো হ্লাইং তাংপিওলেটওয়াল অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া, তারা রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে প্রত্যাবাসন কেন্দ্র পরিদর্শন করেন।

মিয়ানমারের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকরা, নির্মিত বাড়িঘর ও জমির প্লট পরিদর্শন করতে দক্ষিণ কিয়েনচাউং গ্রামে যান। সেখানে ফেরত আসাদের পুনর্বাসন করা হবে। হ্লাফোখাউং ট্রানজিট ক্যাম্পে পৌঁছানোর পর তারা প্রত্যাবর্তনকারীদের অস্থায়ী অবস্থান এবং মানবিক সহায়তা সংক্রান্ত প্রস্তুতির প্রতিবেদন শুনেন।

বাংলাদেশ সরকার এ বছরই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করতে চায়। এ লক্ষ্যে, তিন হাজারের বেশি রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নিশ্চিত করতে চায়, পরিবারগুলো যেন বিচ্ছিন্ন না হয়। বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন মিয়ানমার সফর করছে। এরপর, মিয়ানমারের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকরা

আপডেটের সময় ১১:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩