ভিয়েনা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

লালমোহনে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোলার লালমোহনের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন পৌরশহর ও চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

অভিযানকালে হোটেল, ফার্মেসী এবং মুদি দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, অভিযানকালে দেখা গেছে একটি হোটেলে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে, ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ও পিজিশিয়ান সেম্পল বিক্রি করাসহ যেসব ওষুধ ফ্রিজে রাখার কথা তা ফ্রিজে না রেখে সাধারণ ভাবে রেখেছে। এছাড়া মুদি দোকানে মূল্য তালিকা টানানো হয়নি। যার জন্য অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান সব সময় চলমান থাকবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

আপডেটের সময় ০৭:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩