ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

অতীতের মতো হামলা করে মামলা দিয়ে এবারের আন্দোলন দমন করা যাবে না-বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ৫১ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন অতীতের মতো হামলা করে মামলা দিয়ে এবারের আন্দোলন দমন করা যাবে না।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে পুলিশ বিএনপিকে সমাবেশ করার যে শর্ত দিয়েছে, সেখানে একটি শর্তে বলা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি মঞ্চে থাকতে পারবে না এবং তার বক্তব্যও প্রচার করতে পারবে না। কাকে বুঝিয়েছে তারেক রহমানকে? যিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আজকে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বিগত কয়েক দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ বহু নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। কেবল কৃষক দলেরই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

‘আওয়ামী লীগ পচে–গলে দেশে দুর্গন্ধ ছড়াচ্ছে’ মন্তব্য করে শহিদুল ইসলাম বলেন, তারা বিএনপির নেতাকর্মীদের হত্যা করে আন্দোলন দমিয়ে রাখতে চাইছে। কিন্তু সরকারের পতন ছাড়া আন্দোলন বন্ধ করা যাবে না।বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ বলেন, তারা ভেবেছে অত্যাচার করে, হামলা চালিয়ে আন্দোলন থামিয়ে দেবে। কিন্তু হামলা করে জুলুম করে এই আন্দোলন থামানো যাবে না।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অতীতের মতো হামলা করে মামলা দিয়ে এবারের আন্দোলন দমন করা যাবে না-বিএনপি

আপডেটের সময় ০৬:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩