ভিয়েনা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

১২ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করল বাংলাদেশ,প্রসঙ্গঃ হিরো আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৩৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের  ওপর  হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১২ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করা হয়েছে।

আজ বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৩ দেশের মিশন প্রধানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ১৭ জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পরিদর্শনে গেলে হিরো আলম হামলার শিকার হন। 

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি বলেন,  ঢাকা-১৭ আসনের  উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ তাদের মূল্যায়নে  বাস্তবতা প্রতিফলিত  হয়নি, তাদের ডেকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে হিরো আলমের ওপর ওই হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়েছিল। 

ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস

জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১২ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করল বাংলাদেশ,প্রসঙ্গঃ হিরো আলম

আপডেটের সময় ০৫:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩