ভিয়েনা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৩৮ সময় দেখুন

মেয়ের লাশ নিয়ে  বাবা মা প্রেসক্লাবের সামনে

শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুরে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।

সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার কচুয়া গ্রামের দেওয়ান সাব্বিরের স্ত্রী। এদিকে মঙ্গলবার বিকেলে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নিহতের লাশ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে স্বজনরা। এর আগে দুপুরে নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহতের স্বজনরা জানান, প্রায় আড়াই বছর আগে ৫ লাখ টাকা  দেনমোহরে সাব্বির ও রুনা আক্তারের বিয়ে হয়। তাদের ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সাব্বির রুনার কাছে আরো টাকা দাবি করতো। বিশেষ করে সন্তান জন্ম হওয়ার পর থেকে টাকা চাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। টাকা না দিলে রুনাকে হত্যার হুমকি দেয়া হতো। কয়েক দফায় সাব্বিরকে ৪ লাখ টাকা দেয়া হয়। সর্বশেষ গত মাসেও ২ লাখ টাকা দাবি করেন সাব্বির।
নিহতের নানা মুকলেছুর রহমান জানান, স্বামীর পরিবার পক্ষ থেকে সোমবার রাতে জানানো হয় রুনা আক্তার আত্মহত্যা করেছে। আমার ঘটনাস্থলে গিয়ে দেখি রুনা একটি খাটের মধ্যে শুয়ে রয়েছে। তার মুখে বালিশের চাপ এবং গলায় আঘাতের চিহ্ন ছিলো।

নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, আমার মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি, জা, ভাসুররা মিলে হত্যা করেছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

টাঙ্গাইলইবিটাইমস

Tag :
জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেটের সময় ০৫:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩