ভিয়েনা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

অপহরন করে ৫০ দিন আটকে ধর্ষন; ধর্ষক যুবলীগ নেতা গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ৩৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরন করে প্রায় ৫০ দিন আটকে রেখে ধর্ষনের অভিযোগে মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

গত সোমবার (২৪ জুলাই) রাতে তাকে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন(ফল প্রত্যাশী) । আর অভিযুক্ত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ও সাবেক নৌ বাহিনীর সদস্য। সে বিবাহিত জীবনে স্ত্রী সহ দুই সন্তানের জনক ও ওই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. অসিকুল ইসলাম।

দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর দেয়া তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ জুন বিকালে ওই ছাত্রী একই এলাকায় তার খালা বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই অভিযুক্ত সহ ২-৩ জনে তাকে অপহরন করে মোটর সাইকেলে করে নিয়ে যায় । পরে একটি কাগজে ভুয়া বিয়ের কাবিন দেখিয়ে তাতে স্বাক্ষর করাতে বাধ্য করে। তাকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষন করে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সোমবার (২৪ জুলাই) ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত রফিকুল মোল্লা উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফরাদ হোসেনের বাড়িতে অবস্থান করেন। এমন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে ওই রাতে গ্রেপ্তার করা হয়েছে

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অপহরন করে ৫০ দিন আটকে ধর্ষন; ধর্ষক যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময় ১২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩