ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নেত্রকোনা-৪ আসনে নৌকার প্রার্থী সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ৪৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই আসনের সংসদ সদস্য ছিলেন রেবেকা মমিন। গত ১১ জুলাই মারা যান সংসদ সদস্য রেবেকা মমিন। তার মৃত্যুতে আসনটি ১২ জুলাই শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

শুক্রবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজনীতিবিদকে না দিয়ে একজন আমলাকে কেন মনোনয়ন দেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এখানে যে কেউ মনোনয়ন পেতে পারে। কে ব্যবসায়ী, কে আমলা সেটা বিবেচ্য নয়।

১১ জুলাই মারা যান সংসদ সদস্য রেবেকা মমিন। তার মৃত্যুতে নেত্রকোনা-৪ আসনটি ১২ জুলাই শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনের জন্য ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা) উপনির্বাচনে প্রার্থী হতে গত ১৮ ও ১৯ জুলাই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মোট নয়জন। তারা হলেন- সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, গোলাম বাকী চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ।

মো েসোয়ব মেজবাহউদ্দিন/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেত্রকোনা-৪ আসনে নৌকার প্রার্থী সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান 

আপডেটের সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩