ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়েও বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ৪০ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার) আরমান। আউটসোর্সিং এর মাধ্যমে তিন বছর আগে যোগদান করেন এ স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগের ডিউটি রোস্টারে আরমানের নামের সাথে রুনা নামে এক মহিলার নাম যুক্ত রয়েছে। এর কারণ জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, আরমান এখানে আসেন না। তবে রুনা নামের এক নারীকে দিয়ে নিজের কাজ করান আরমান।

আলাপকালে রুনা বেগম নামে ওই নারী জানান, গত একবছর ধরে আরমানের স্থলে কাজ করছেন তিনি। এতে প্রতি মাসে তাকে তিন হাজার টাকা করে বেতন দেন আরমান।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কাজে আসেন না আরমান। স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রভাবশালী কর্মচারীর ছত্রছায়ায় কর্মস্থলে না এসেও নিয়মিত বেতন-ভাতা পায় সে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী আরমান জানান, প্রায় তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকে অফিসের সাথে মিল করেই নিজের পরিবর্তে অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৈয়বুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের পরিবর্তে অন্যজনের কাজ করার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটা থাকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়েও বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী

আপডেটের সময় ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩