ভিয়েনা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

অক্সিজেন সিলিন্ডার গেল কোথায় ?

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ৪৫ সময় দেখুন

হাসপাতাল কথন,পর্ব-৪

ঝিনাইদহ প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে বিভিন্ন সংগঠন থেকে হাসপাতালটিতে দেওয়া হয়েছিল অক্সিজেন সিলিন্ডার। তবে সেগুলো এখন আর হাসপাতালে নেই। তার অধিকাংশ বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে হাসপাতালটিতে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। আর সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের বিরুদ্ধে।

জানা যায়, করোনাকালীন সময়ে হাসপাতালটিতে করোনা রোগীদের কথা ভেবে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যেগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। তবে যার অধিকাংশই বিক্রি করে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীরা জরুরি প্রয়োজনে তা পাচ্ছে না। বাইরে থেকে আনতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

ঘটনার সত্যতা নিশ্চিতে রবিবার সরেজমিনে অনুসন্ধান করতে গেলে হাসপাতালের স্টাফদের কাছে সিলিন্ডারের ব্যাপারে জানতে চাইলে তারা জানান সিলিন্ডার স্টোর রুমে রাখা হয়েছে। তবে সেটা দেখতে চাইলে তারা স্টোর রুমের তালা খোলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন ডাক্তার বলেন, করোনাকালীন সময়ে হাসপাতালে অনেক জায়গা থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। যার ছবিও তুলে রাখা হয়েছে। কিন্তু সেই সিলিন্ডারগুলো এখন নেই। সেগুলো কোথায় বা কি করা হয়েছে সেটাও আমরা কেউ জানি না।

এবিষয়ে জানতে চাইলে শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, এসবই মিথ্যা কথা। আমার প্রতি ক্ষুদ্ধ হয়ে এগুলো বলা হচ্ছে। পদায়ন হচ্ছে খুব দ্রতই এখান থেকে চলে যাব আমি।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অক্সিজেন সিলিন্ডার গেল কোথায় ?

আপডেটের সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩