ভিয়েনা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা আসছে ইইউ প্রতিনিধি দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৩৬ সময় দেখুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। প্রতিনিধি দল আগামী ৯ জুলাই থেকে ১০ দিনের ঢাকা সফর শুরু করবে।

একইসঙ্গে তারা আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ছয়জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠি দিয়েছেন। সে কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আসন্ন সফর বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধি দলের সফর সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। মোমেন, ইইউ প্রতিনিধি দলের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন।

এ ছাড়াও প্রতিনিধি দলের সফর সামনে রেখে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা আসছে ইইউ প্রতিনিধি দল

আপডেটের সময় ০৪:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩