ভিয়েনা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৩১ সময় দেখুন

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত পলাতক অভিযুক্ত আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭

বাংলাদেশ ডেস্কঃ বুধবার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ উপরোক্ত তথ্য নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধাপরাধী আব্দুস শুক্কুরকে কক্সবাজারের রুমানিয়াছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুস শুক্কুর কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন গুলগুলিয়াপাড়ার মৃত আলী রেজার ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।

বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুস শুক্কুরের বিরুদ্ধে ২০১৫ সালে ২১ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে তদন্তকারী সংস্থা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে আদালতে। এরপর আব্দুস শুক্কুর আত্নগোপন করেন। দেশের বিভিন্ন স্থানে নাম-ঠিকানা পরিবর্তন করে ৮ বছর ধরে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর দোসর আব্দুস শুক্কুরের।

র‌্যাব-৭ জানায়, মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ৩ জুলাই কক্সবাজার জেলা সদর থানার রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আব্দুস শুক্কুর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এলাকায় বাংলাদেশের নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তান সেনাবাহিনীর দোসর হিসেবে গণহত্যা, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। আব্দুস শুক্কুর পাকিস্তানি হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মহেশখালীতে গণহত্যা, লুটপাট, ঘরবাড়ি লুট ও নির্যাতন করেছে।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আইনশৃংখলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৮ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সর্বশেষ তিনি কক্সবাজার জেলার সদর থানা এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় আব্দুস শুক্কুরকে হস্তান্তর করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত গ্রেফতার

আপডেটের সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩