ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

লালমোহনে বোরাক উল্টে কিশোর নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ৪০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বোরাক উল্টে চাপা পড়ে মো. রাশেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার লুৎফর বকসের ছেলে।

জানা যায়, শনিবার ভোরে জন্ডিসের চিকিৎসা করাতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার এক কবিরাজের কাছে পরিবারের সঙ্গে আসেন রাশেদ। এরপর সেখান থেকে বাড়িতে ফেরার পথে শিমুল তলা এলাকায় পৌছালে উল্টে যায় তাদের বহন করা বোরাকটি। এ সময় উল্টে পড়া ওই বোরাকের নিচে চাপা পড়ে কিশোর রাশেদ। পরে সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রাশেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বোরাক উল্টে কিশোর নিহত

আপডেটের সময় ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩