ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

লালমোহনে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ৩৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে একটি পিস্তল ও দুটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী ওরফে শুটার শামিম (২৫)  নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।

লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, শুক্রবার রাতে পৌরসভা গেট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সাদৃশ্য বগি দা ও চাকু দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শামীমের বসতঘর একটি পিস্তল রয়েছে বলেও জানায় সে। এরপর তল্লাশী চালিয়ে ওই পিস্তলটিও উদ্ধার করা হয়।

এসআই মাহবুব আরো জানান, জিজ্ঞাসাবাদে শামীম এসব অস্ত্র দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করতো বলে স্বীকার করেছে। উদ্ধার করা ওই পিস্তলটি সে সঙ্গে রাখতেন বলেও জানান।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি কার্যক্রম শেষে অস্ত্রসহ আটক হওয়া শামীমকে আদালতে প্রেরণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

আপডেটের সময় ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩