ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

ঝিনাইদহে ১৪৪ ধারা অবমাননা করে জমি দখলের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ৬১ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১৪৪ ধারা অবমাননা করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে পৌর এলাকার ভুটিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
জমির মালিক আব্দুল মান্নান বলেন, আমার চাচার কাছ থেকে রফিকুল ইসলাম ও আবিদুর রহমান লালু জমি ক্রয় করে। সেখানে আমার পিতার নামে থাকা জমিও দখল করে নেওয়ার চেষ্টা করেন তারা। এরপর আমি আদালতের দ্বারস্থ হই। আদালত ওই জমির উপর ১৪৪ধারা জারি করে। সর্বশেষ ১৪৪ ধারা জারি উপেক্ষা করে রাতের আধারে বালি ফেলে জমি ভরাট করছিল তারা। পরে আমি আবার  বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করি।
এ সকল অভিযোগ অস্বীকার করে আবিদুর রহমান লালু জানান, ওই জায়গাটা আমরা ক্রয় করেছি। যারা আমাদের বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা জারি ও সংবাদকর্মীদের কাছে তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে মানহানী মামলা করা হবে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঝিনাইদহ/ইবিটাইমস 
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ১৪৪ ধারা অবমাননা করে জমি দখলের অভিযোগ

আপডেটের সময় ০৪:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩