ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

মাসিক কল্যাণ সভায় ভোলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন সুজন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন ভোলা দক্ষিণ ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট সুজন হাওলাদার।

শুক্রবার(২৩জুন)সকালে  এ তথ্য নিশ্চিত করেছেন সার্জেন্ট সুজন হাওলাদার।এর আগে বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

ভোলা দক্ষিণ ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট সুজন হাওলাদার মে মাসে ৮৩ টি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস বিহীন যানচলাচলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন ও চরফ্যাসন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,শহর ও যানবাহন শাখার ইনচার্জ মো. গনিসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, সকল ইউনিটের অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।

এ সময় ভোলা দক্ষিণ ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট সুজন হাওলাদার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া কামনা করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাসিক কল্যাণ সভায় ভোলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন সুজন

আপডেটের সময় ০২:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩