ভিয়েনা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতাকে আজীবন বহিস্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ৩৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারেচ আলী খানকে দলের সকল পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছেও পাঠানো হয়।

বহিস্কারাদেশে জানা যায়, আগামী ১৭ জুলাই পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বর্জন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিএনপি নেতা ওয়ারেচ আলী খান প্রতিদ্বন্দ্বিতা করায় দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে ওয়ারেচ আলী খানের নাম বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ও নির্দেশ অমান্য করে তিনি প্রার্থী হয়েছেন। তাকে গত ২০ জুন কারণদর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তিনি এ নোটিশের কোন জবাব না দেওয়ায় তাকে আজীবন বহিস্কার করেছে বিএনপি।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ারেচ আলী খান বলেন, নির্বাচনে জনগণ আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছে। এই জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাকে তঁারা বিজয়ী করতে চায়। তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতাকে আজীবন বহিস্কার

আপডেটের সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩