ভিয়েনা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

কাউখালীতে পিতাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করলো পুত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ৩৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পিতাকে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করলো পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী পিতা মো. সরোয়ার হোসেন হাওলাদার (৬০) বাদী হয়ে বুধবার ( ২১ জুন) পুত্র টিপু হাওলাদার (৪৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পিতা সরোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত পুত্র টিপু হাওলাদার ওই পিতার জেষ্ঠ্য পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ জুন) রাতে।

থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ভুক্তভোগীর পিতার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় তার কন্যাদের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা নিতে তার পুত্র তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা দিতে রাজী না হয়ে গত মঙ্গলবার (২০ জুন) রাতে ঘর থেকে পালানোর কালে পুত্র সহ পুত্র বধু কহিনুর বেগম(৪০), নাতি রিয়া আক্তার (১৬), নাতি জামাই আজিম ঢ়াড়ী তাকে ঘরে থাকা লাঠি ও পিরা দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, টাকার জন্য পুত্র কর্তৃক পিতাকে মারধরের ঘটনায় ভুক্তভোগী পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ হোসেন জানান, ওই ভুক্তভোগী পিতাকে পুত্র কর্তৃক মারধরের ঘটনা স্থানীয়রা আমাকে ওই রাতে জানান। আমি তাদেরকে ওই ভুক্তভোগী পিতাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে পিতাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করলো পুত্র

আপডেটের সময় ০৬:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩