ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ৩৪ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।
এছাড়া আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত অপর তিন আসামি হলেন– সাদিয়া চৌধুরী, আবুল কাশেম এবং মোটরসাইকেল সরবরাহকারক মো. আল মামুনদ। মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।
এর আগে, রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধ ও মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান।
চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি অবরুদ্ধ ও মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক তা আজ মঞ্জুর করেন।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত

আপডেটের সময় ০৬:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩