ভিয়েনা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

আলোচিত জল্লাদ শাহজাহান ৩২ বছর পর কারাগার থেকে মুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • ৪০ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ টানা ৩২ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৩) অবশেষে মুক্তি পেলেন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মুক্তি পান ।
কারামুক্তি পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। সেখানে সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
জল্লাদ শাহজাহান এরশাদ শিকদারের ফাঁসিও দিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয়— ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এরশাদ শিকদার কি বলেছিলেন? প্রশ্নোত্তরে এরশাদ শিকদার বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি। আলোচিত শারমিন রীমা হত্যার আসামি মুনীর ফাঁসির আগে একটি সিগারেট চেয়েছিলেন আমার কাছে।
শাহজাহান ভূঁইয়া কারামুক্ত হয়ে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আদর করেছে। আমি সেখানে (কারাগার) ভালো ছিলাম। একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল। আমি সাহসী ছিলাম বলেই এ কাজ পেয়েছিলাম। কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন। এখন আমি চলে এসেছি, এ কাজ অন্যরা করবেন।’
এই জল্লাদ শাহজাহানের হাতে যাদের ফাঁসি কার্যকর হয়েছে, তাদের মধ্যে আছেন শারমিন রীমা হত্যার আসামি মুনীর এবং খুলনার আলোচিত ব্যক্তি এরশাদ শিকদার। আরও আছেন বঙ্গবন্ধুর ছয় খুনি, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জেএমবির দুই জঙ্গি।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলোচিত জল্লাদ শাহজাহান ৩২ বছর পর কারাগার থেকে মুক্ত

আপডেটের সময় ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩