ভিয়েনা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৩৭ সময় দেখুন
রিপন শানঃ যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ফেডারেল বিচারক পদে নিয়োগ পেয়েছেন নুসরাত জাহান চৌধুরী। মার্কিন সিনেট বিষয়টি নিশ্চিত করেছে।
সিনেটে ৫০-৪৯ ভোটে নুসরাতের মনোনয়নকে সংক্ষিপ্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে নুসরাত নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক নির্বাচিত হন। নুসরাত জাহান চৌধুরী আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নামক একটি অধিকার গোষ্ঠীতে জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নুসরাত কলম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে স্নাতক হন। ইতিহাস গড়েছেন নুসরাত।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চক শুমার নুসরাতের বিচারক পদে নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নুসরাতের বিষয়ে সুপারিশ করতে পেরে তিনি গর্বিত।
টুইটারে তিনি লেখেন, ‘নুসরাত প্রথম বাংলাদেশি আমেরিকান এবং প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে ফেডারেল বিচারক হয়ে ইতিহাস তৈরি করেছেন।’
নুসরাতকে অভিনন্দন জানিয়ে এসিএলইউ এক টুইটে লেখে, ‘নুসরাত একজন জনপ্রিয় নাগরিক, অধিকার আইনজীবী। তার এই নিশ্চিতকরণ আমাদের দেশের আইনি ব্যবস্থার জন্য একটি সম্পদ হবে।’
নুসরাতের মনোনয়নের বিরোধিতাকারী একমাত্র ডেমোক্র্যাট মানচিন বুধবার জারি করা এক বিবৃতিতে বলেছেন, নুসরাতের আগের কিছু বিবৃতি আমাদের সাহসী আইন প্রয়োগকারী সংস্থার কাজের প্রতি নিরপেক্ষ হওয়ার তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমি তার বিরোধিতা করেছিলাম।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস  
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী

আপডেটের সময় ০৭:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩