ভিয়েনা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠি জেলায় ৮৯০৩৭ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ১০২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় জাতীয়ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকাল ৮টায় ঝালকাঠি আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর পউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের এমও ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক জি,কে, মতিউর রহমান ও আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মিলন মন্ডল।

ঝালকাঠিতে আজ ৮৯০৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদের মধ্যে ৬মাস থেকে ১১ মাস বয়সী ১০৩২৬ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৮৭১১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে মোট ৮২৪টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসুচির আওয়াতায় ক্যাপসুল খাওয়োনো হয়।

এছাড়া ভ্রাম্যমান টিম জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ায়।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় ৮৯০৩৭ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আপডেটের সময় ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩