ভিয়েনা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ দুইজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৩৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ও বিকেলে পৃথক এ দুইটি দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসনাত ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার (ওসি) মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ছিনু (৫০) বেগম সদর উপজেলা আলিনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. ইউনুছ মাঝির স্ত্রী এবং মনির হোসেন (৩১) দুলার হাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের মো. রুহুল আমীন হোসেনের ছেলে ও দুলার হাট বাজারের চা ব্যবসায়ী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছিনু বেগম বাড়ির পাশে পুঁইশাক তুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। অপরদিকে বিকেল ৩টার দিকে মনির হোসেন তার চায়ের দোকানে পানি গরম করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পুলিশ মরদেহ হস্তান্তর করে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ দুইজনের মৃত্যু

আপডেটের সময় ০৪:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩