ভিয়েনা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বিশ্বকাপ থেকে মেসির অবসরের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ৪৬ সময় দেখুন

২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতার পর থেকেই বাতাসে গুঞ্জন উড়ছিল মেসি ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন

স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার (১৩ জুন) চীনের সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি তার বিশ্বকাপ ফুটবল থেকে অবসরের কথা নিশ্চিত করেছেন।

মেসি বিশ্বকাপ ফুটবলে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন আর্জেন্টিনার। মেসি তার সাক্ষাৎকারে আরও জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপে তিনি থাকবেন, কিন্তু খেলবেন না। আপনি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এমন প্রশ্নের জবাবে মেসি আজ চীনের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় না।

কাতার বিশ্বকাপই ছিল আমার শেষ বিশ্বকাপ। হয়তো আমি দেখবো ২০২৬ সাল পর্যন্ত কি হয়। কিন্তু মোটের ওপর বলতে পারি আমার খেলা হবে না। আমি ২০২৬ বিশ্বকাপে দলের সঙ্গে যাচ্ছি না, খেলছি না।’ তিনি দলের সঙ্গে না গেলেও খেলা দেখতে যাবেন বলে জানিয়েছেন, ‘আমি ২০২৬ বিশ্বকাপ উপভোগ করতে যাবো। আমি সেখানে থেকে বিশ্বকাপ দেখবো। তবে অংশ নিতে যাবো না।’

ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফ্লোরিডার ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মূলত মায়ামিতে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। যেটি বর্তমানে ভাড়া দিয়ে রেখেছেন। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে এখন থেকে সেখানে পরিবার নিয়ে থিতু হবেন তিনি। জানা গেছে মায়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপ থেকে মেসির অবসরের ঘোষণা

আপডেটের সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩