ভিয়েনা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

খাস জমি বন্দোবস্ত নিয়ে দালান কোঠা বানিয়ে ভোগ দখল করে ফেলছে -আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, ঝালকাঠি জেলায় খাস জমি বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। জেলায় খাস জমি বন্দোবস্ত নিয়ে এক শ্রেণির মানুষ দালান কোঠা বানিয়ে ভোগ দখল করে ফেলছে এবং যখন জেলার উন্নয়ন কর্মকান্ডের জন্য প্রকল্প নেয়া হয় তখন খাস জমি পাওয়া যায় না। একারণেই এই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নিয়ে অভিযান চালাতে হবে। কারণ মাদক একটি সর্বনাশা জিনিষ এবং মাদক, পরিবার সমাজ ও জাতীকে ধ্বংস করে।

তিনি মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝূমের সভাপতিত্বে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, পিপি আব্দুল মান্নান রসুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আছমা সিদ্দিকী প্রমুখ ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাস জমি বন্দোবস্ত নিয়ে দালান কোঠা বানিয়ে ভোগ দখল করে ফেলছে -আমির হোসেন আমু

আপডেটের সময় ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩