ভিয়েনা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • ৪৭ সময় দেখুন

অবশেষে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের মাধ্যমে ইউরোপের শ্রেষ্ঠ দলের মর্যাদা পেলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্কঃ শনিবার (১০ ‍জুন) রাতে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইতালির ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো যুক্তরাজ্যের (UK) এই দলটি।

২০ বছর পর আবারও চ্যাম্পিয়ন লীগের শিরোপা ট্রফি ম্যানচেস্টারে। এর আগে ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধর প্রথম এবং সর্বশেষ চ্যাম্পিয়ন লীগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলে ইউরোপ বিজয় নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লীগ, ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউকে হারিয়ে এফএ কাপ এবং সর্বশেষ ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে জিতলো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা পেল ম্যানচেস্টার সিটি।

২০১৬ সালে প্রিমিয়ার লীগের সিটির কোচ হয়ে আসার পর ৫টি লিগ শিরোপা জয় করেছেন। এর মধ্যে ২০১৯ সালে ডমেস্টিক ট্রিপল জয়ের কৃতিত্ব দেখান। এছাড়া ২০১৭-১৮ মৌসুমে প্রথম এবং একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে তার ক্লাব সিটি।

এতসব সত্ত্বেও বড় মুকুটটা উঠছিল না ম্যানসিটি কোচ গার্দিওলার মাথায়। বেশ কয়েকবার দুর্দান্ত একটি স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে পারছিল না তারা। এমনকি ২০২০-২১ মৌসুমে ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে যেতে হয়।

ইস্তাম্বুলের ফাইনালের আগে এ কারণেই গার্দিওলা বলেছিলেন, তিনি এবং তার দল কখনোই কিংবদন্তি হতে পারবেন না, যদি না তারা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাটি জয় করতে না পারেন। এবার অপেক্ষার পালা শেষ হলো। ইস্তাম্বুল ম্যানসিটির ইতিহাসে আলাদা একটি স্থান করে নিলো। এই শহরটিই ম্যানসিটির ট্রফি ক্যাবিনেটে সবচেয়ে বড় মুকুটটি বসিয়ে দিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লাভ

আপডেটের সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩