ভিয়েনা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

কাউখালীতে ইয়াবা সহ কারারক্ষী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ১১০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ মো. জাহিদুল ইসলাম (৪২) নামের এক কারারক্ষীকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকুরী থেকে বরখাস্ত রয়েছেন।

জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিন) শাখার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও তিনি কাউখালীতে ২শত পিচ ইয়াবা ও ৬শত গ্রাম গাঁজা সহ নিহ বসত ঘর থেকে গ্রেফতার হন। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে ৩টি মাদক মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি চাকুরী থেকে বরখাস্ত রয়েছেন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, ওই বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে ইয়াবা সহ কারারক্ষী গ্রেফতার

আপডেটের সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩