ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৩৯ সময় দেখুন

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে মটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল হক প্রভাব নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে।

সোমবার সন্ধার পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল হক প্রভাব লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে।

তার বাড়ি উপজেলার কিশোরগঞ্জ গ্রামে মৃধা বাড়ি। বাবা লালমোহন উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হক মিঠু। আহসান হক প্রভাব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো: মাহাবুর রহমান।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধার পর মোটর সাইকেলে আহসানুল হক প্রভাব বাড়ি থেকে কিশোরগঞ্জ বটতলা দিকে আসছিলেন। এ সময় সামনে থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা মারে । এ সময় আহসানুল হক প্রভাব ট্রাকের চাপায় সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান । সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আপডেটের সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩