ভিয়েনা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

লালমোহনে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বার্ণালংকার লুট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৪০ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আবু তাহের মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ৬ সদস্যের ডাকাত দল প্রবাসী ইসমাইল কবীরের ঘরে হানা দিয়ে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়।

প্রবাসী ইসমাইল কবীর জানান, রোববার রাত আনুমানিক ১ টার দিকে তাদের ঘরের সদর দরজা ভেঙে মুখে মাস্ক পরে ও দেশীয় অস্ত্র নিয়ে ৬ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং চোখ বেঁধে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমেরি, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়।

প্রবাসী ইসমাইল আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা বলেন; বেঁচে থাকলে অনেক সম্পদ পাবেন, থানা-পুলিশকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। এরপর তারা আমার স্ত্রীর হাত খুলে দিলে সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে পাশের বাড়িতে গিয়ে ঘটনা জানিয়ে একজনের ফোন দিয়ে ৯৯৯-এ কল দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন।

এদিকে ডাকাতির খবর শুনে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ সিআইডি এবং ডিবি সদস্যরা।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বার্ণালংকার লুট

আপডেটের সময় ০৫:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩