ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

হবিগঞ্জে পাথর বোঝাই ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ৫৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হল, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.) এর এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ৩ নারী নিহত হয়। আহত হয় আরো অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান। তিনি জানান, নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে। সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে পাথর বোঝাই ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত

আপডেটের সময় ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩