ভিয়েনা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ৩৭ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ভিশনারি লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সামব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলেদের উন্নয়নের কথা অতীতের নিয়ে কোন সরকার চিন্তা করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই নদীতে অবরোধ কালীন সময়ে জেলেদের জন্য যথাসময়ে চাল বিতরণসহ বিভিন্ন উপকরণ এবং পরিবারের উন্নয়নের জন্য বকনা বাছুর বিতরণ করা হচ্ছে।  যাতে জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, মেনির ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৫ টি ইউনিয়নের ১৭ জন জেলের মধ্যে বকনা বাছুর  বিতরণ করেন এমপি শাওন ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি শাওন

আপডেটের সময় ০১:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩