ভিয়েনা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত নায়ক ফারুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ৩৫ সময় দেখুন

বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন খান ফারুক

বাংলাদেশ ডেস্কঃ মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে মরহুমকে ওই মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় চিত্রনায়ক ফারুকের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, চিত্র নায়ক ফারুকের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রহীরা উপস্থিত ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে দাফনের পূর্বে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ প্রদান করা হয়।

জানা গেছে, জীবিত অবস্থায় চিত্রনায়ক ফারুক অসিয়ত করে যান মৃত্যু হলে তাকে যেন পারিবারিক কবরস্থানে তাঁর বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশে দাফন করা হয়। সেই অসিয়ত অনুযায়ী চিত্রনায়ক ফারুককে তার বাবার পাশেই কবর দেওয়া হয়।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিত্রনায়ক ফারুকের মরদেহ তার পৈতৃক ভিটায় আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা জানান। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত ৯টায় সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক গতকাল সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন।

এর আগে সকাল ৭টা ৫০মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নায়ক ফারুকের মরদেহ। প্রথমে বিমানবন্দর থেকে লাশবাহী গাড়িতে তার মরদেহ উত্তরার বাসার সামনে রাখা হয়। বিপুল সংখ্যক শুভাকান্খী তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ নেওয়া হয়। এখানে বাংলাদেশে রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে প্রটোকল অফিসাররা তার মরদেহের সামনে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শেষ শ্রদ্ধা জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার কফিনের পাশে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

তারপর দুপুর ১টা ১০ মিনিটে বিএফডিসিতে পৌঁছায় ফারুকের মরদেহ। খ্যাতিমান এই অভিনেতা ও রাজনীতিককে শেষবারের মতো একনজর দেখতে, শ্রদ্ধা জানাতে এফডিসিতে জড়ো হয়েছেন তারকারা। ভিড় করেছেন শত শত সাধারণ মানুষও। কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। অনেকে চোখের পানি লুকাচ্ছেন কালো চশমার আড়ালে। আবার প্রিয় মানুষটির বিদায় মানতে পারছেন না অনেকেই।

বিএফডিসিতে নামাজে জানাযার পর ফারুকের মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। তারপর নেয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা শেষে মরদেহ নেয়া হয় নায়ক ফারুকের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

আমরা ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে কিংবদন্তী নায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান ওরফে ফারুকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত নায়ক ফারুক

আপডেটের সময় ০৭:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩