ভিয়েনা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল, কেড়ে নিল চালকের প্রাণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ৩০ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড চরতোফাজ্জল গ্রামের আদর্শ কলেজ মোড় সংলগ্ন দুলারহাট-চরফ্যাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ড দক্ষিণ মানিকা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মনির দুলারহাট বাজার থেকে দ্রুত গতিতে চরফ্যাসন যাওয়ার সময় দুলারহাটের নুরবাদ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড চরতোফাজ্জল গ্রামের আদর্শ কলেজ মোড় দুলারহাট-চরফ্যাসন সড়কে বিপরীত দিক থেকে আরেকটা মোটরসাইকেল সামনে আসায় নিহত মনির তার মোটরসাইকেলটি হাইড্রোলিক ব্রেক করার সাথে সাথে ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুলারহাট থানার (ওসি) আনোয়ারুল হক বলেন, নিহত যুবক মনিরের মৃতদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেপরোয়া গতিতে মোটরসাইকেল, কেড়ে নিল চালকের প্রাণ

আপডেটের সময় ০২:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩