ভিয়েনা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে তাপদহের কারণে হঠাৎ করে ডায়েরিয়া বৃদ্ধি পেয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ প্রচন্ড তাপদহের কারণে মানুষ নানামূখী অসুস্থতার শিকার হচ্ছে। বিশেষ করে এই আবহাওয়াজনিত কারণে পানিবাহিত রোগ ডায়েরিয়া হঠাৎ করে প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিন জেলার হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য গড়ে ২০ থেকে ২৫জন করে রোগী ভর্তি হচ্ছে এছাড়া কিছু রোগীকে প্রাথমিক চিকিৎসা ঔষধ ও স্যালাইন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫৫জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে তবে আক্রান্তদের মধ্যে ৪০% শিশু রয়েছে। চিকিৎসকরা হাসপাতালগুলিতে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শামিম আহম্মেদ জানিয়েছেন, তাপদহের কারণে হঠাৎ করে ডায়েরিয়ার চাপ বেড়ে গেছে তবে তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। হাসপাতালে ডায়েরিয়া চিকিৎসার জন্য আইভি স্যালাইনসহ ঔষুধ রয়েছে। এই ডায়েরিয়া রোগীদের মাথা ব্যাথা, হালকা জ্বর, পেটে ব্যাথা ও বমির উপসর্গ রয়েছে। বৃষ্টি বাদল হলে তাপমাত্রা কমলে ডায়েরিয়ার চাপ হ্রাস পেতে পারে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে তাপদহের কারণে হঠাৎ করে ডায়েরিয়া বৃদ্ধি পেয়েছে

আপডেটের সময় ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩