ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

মঠবাড়িয়ায় পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে বাঁচল ২ মাদরাসা ছাত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ৫৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পাচারকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে বাঁচল ২ মাদরাসা ছাত্র।

মঙ্গলবার (১০ মে) রাতে জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই দুই ছাত্রের নাম আরাফাত (১২) ও বায়েজীদ (১৩)। ভুক্তভোগী মো: আরাফাত মঠবাড়ীয়া উপজেলার বকশি ঘটিচোরা গ্রামের হারুন অর রশিদের পুত্র এবং মো: বায়েজীদ একই উপজেলার মিঠাখালী গ্রামের মনির হাওলাদারের পুত্র। তারা উভয়েই জেলার মঠবাড়ীয়া শহরের পাশে কালাইমৃধা নুরানী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সকালে পিরোজপুরের মঠবাড়ীয়া থেকে ওই দুই মাদরাসা ছাত্র নিখোঁজ হয়। পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে আসা ওই ২ ছাত্রকে জেলার ইন্দুরকানীর উমেদপুর গ্রামের পথচারীরা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

ভুক্তভোগী ওই দুই ছাত্র জানায়, তারা মঠবাড়ীয়া শহরের পাশে কালাইমৃধা নুরানী মাদরাসায় হিফজ বিভাগে পড়ে। মঙ্গলবার (০৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তারা বাজারে খাবার কিনতে বের হয়। এ সময় ৩/৪ জন লোক তাদের সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা ছাত্রদের নাকে স্প্রে করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যেতে চাইলে কিছুদূর গিয়েই তারা পড়ে যায়। এরপর সন্ধ্যার আগে তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদের একটি বাগানের ভেতর দেখতে পায়। সেখান থেকে কিছু দূরে বাস-গাড়ীর হর্নের শব্দ পেয়ে পেয়ে হাটতে হাটতে মেইন রাস্তায় আসে এবং মানুষের কাছে জিজ্ঞাসা করে মঠবাড়ীয়ার রাস্তা ধরে হাটতে থাকে।

ওই ছাত্রদের পাওয়া ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মো. আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুই ছাত্রকে রাস্তার উপর হাঁতে দেখে ও তাদের অপরচিত মনে হওয়ায় তাদের পরিচয় জানতে চাইলে তার ঘটনা খুলে বলে। পরে রাতে তাদের অভিভাবকদের খাবর দিলে উমেদপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

মঠবাড়িয়া উপজেলার কালাইমৃধা নুরানী মাদরাসার মোহতামিম ইয়াসিন হোসাইন জানান, মঙ্গলবার (০৯ মে) সকাল সাড়ে ৯টায় হেফজ বিভাগের ছাত্রদের বিশ্রামের সময় ২ জন ছাত্র আমাদের না জানিয়ে খাবার কিনতে বাহিরে যায়। ঘন্টাখানেক পরে তাদের খোঁজ পড়লে না পেয়ে আমরা বিষয়টি পরিবারের কাছে বিষয়টি অবহিত করি। তিনি আরো জানান, এর ২ বছর আগেও মাদরাসার পাশের মসজিদে ঘুমিয়ে থাকা ২ ছেলেকে পাচারকারীরা নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে নিয়ে গিয়েছিল।

ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম জানান, মঠবাড়ীয়া থেকে পাচারের শিকার হওয়া ২ মাদরাসা ছাত্রকে মঙ্গলবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক জানান, এমন ঘটনা কেহই থানাকে অবিহিত করে নাই।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে বাঁচল ২ মাদরাসা ছাত্র

আপডেটের সময় ০৪:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩