ভিয়েনা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৪৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কারণ, তিনি জানেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

রবিবার (০২এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের মাঝে আওয়ামী লীগ সরকার বিনা মূল্যে সার, বীজ সহ কিটনাশক দিচ্ছেন। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবী করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি—জামায়াত জোট আবারও পিছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পুরন হবে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাঁধা গ্রস্থ হয়। তাই উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট য়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ৬টি ইউনিয়নের এক হাজার ৮ শত কৃষককে প্রত্যেককে ৫কেজি উফশী অউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩