ভিয়েনা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

নাজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৩৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের দাবীতে ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধুকে নির্যাতনের  অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই  গৃহবধুর পিতা বাদী হয়ে মঙ্গলবার (২৮মার্চ) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার নারী উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী ও উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের রফিক মাঝির কন্যা।

ওই গৃহবধুর পিতা জানান, তার কন্যা ফাতেমাকে স্বামী মিল্লাত প্রায়ই যৌতুকের জন্য মারধর করেন। গত ২৬ মার্চ বিকালে তাকে আবারও মারধর করেন। মারধরের খবর পেয়ে তিনি জামাতার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কন্যা ফাতেমা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করার কথা জানান তিনি।

এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নির্যাতনের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীর পিতা। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

আপডেটের সময় ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩