ভিয়েনা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জের বাহুবলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৪১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ বাহুবলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের জমিতে রোপণ করা হচ্ছে ব্রি-ধান ৮৯ জাতের চারা। বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকে এসব ধানের চারা রোপণ করা হয়।লেবার খরচ কম ও স্বল্প সময়ে বেশী জমিতে ধানের চারা লাগানো যায় বলে কৃষকরা অধিক লাভবান হবেন হওয়ার প্রত্যাশা করছেন। উপজেলা কৃষি অফিস মেশিনের মাধ্যমে ধানের চারা রোপনে কৃষকের আগ্রহ বৃদ্ধি করতে এ মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা লাগানোর ব্যবস্থা করেছেন।

লামাতাশি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, ব্রি ধান ৮৯ এর চারা মাত্র ৩০ থেকে ৪০ দিনের মধ্যে রোপনের উপযোগী হয়। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ট্রে- তে চারা উৎপাদন করার পর মেশিনের মাধ্যমে তা রোপন করা হয়। এ প্রক্রিয়ায় বোরো ধানের চারা লাগানো উপজেলার মধ্যে এটাই প্রথম।

এ ব্যাপারে কৃষক তৌহিদ মিয়া বলেন, এবারই আমরা প্রথম এ মেশিন দিয়ে ধানের চারা লাগাচ্ছি। রোপন ও ফলন ভালো হলে পরবর্তীতে এ মেশিনই ব্যবহার করবো।

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল আওয়াল বলেন, কৃষি বিভাগ থেকে ব্রি- ধান ৮৯ এর ধানের বীজ সরবরাহ করেছি। এ মেশিন দিয়ে দিনে ৪ থেকে ৫ একর জমিতে ধানের চারা লাগানো যায়। তাই কৃষকের লেবার কম লাগে বলে খরচ কম হয়।

একই বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরাও কাজ করে যাচ্ছি। কৃষি যান্ত্রিকীকরনের ফলে অল্প খরচ ও সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

মেশিন দিয়ে বোরো ধানের চারা লাগানোর সময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, মেধা আচার্য্য, কৃষক লুৎফুর রহমান, আব্দুল মতিন, ফুল মিয়া, সাচ্চু মিয়া প্রমুখ।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বাহুবলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপন

আপডেটের সময় ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩