ভিয়েনা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

বিয়ের দাবীতে প্রেমিকের ঘরের দরজায় কিশোরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৪০ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। মঙ্গলবার সকাল থেকে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।

জানা যায়, পার্শ্ববর্তী তজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট গ্রামের কিশোরী রূপা (ছদ্মনাম) এর সঙ্গে লালমোহনের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়ির মো. আব্বাস উদ্দিনের ছেলে শাকিলের সঙ্গে গত এক বছর আগে লঞ্চে পরিচয় হয়। এরপর ওই পরিচয় পরিণত পায় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে ওই কিশোরীর ঢাকার গাজিপুরের কোনাপাড়া এলাকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সর্ম্পকে লিপ্ত হয় শাকিল নামের ওই তরুণ। শারীরিক সম্পর্কের পর থেকে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল।

ভুক্তভোগী ওই কিশোরী জানান, শাকিল যোগাযোগ বন্ধ করে দেয়ায় গত রোববার (২৯ জানুয়ারী) প্রথমবার শাকিলের বাড়িতে এসেছি। তখন স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দেন। যার কারণে তখন চলে যাই। তবে এরপর কোনো বিচার না পাওয়ায় আজ আবার শাকিলের বাড়িতে এসেছি। আমাকে দেখে বাড়ি থেকে শাকিলের পরিবারের লোকজন পালিয়ে যায়। শাকিল আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।

এদিকে, শাকিলের পরিবারের কাউকে না পাওয়ায় এ ঘটনায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন জানান, শাকিল এলাকায় না থাকায় তখন ঘটনার বিচার করতে পারিনি। আবারো ওই মেয়ে মঙ্গলবার সকাল থেকে  শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে শুনেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ঘটনাটির ফয়সালা দেয়ার চেষ্টা করবো।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিয়ের দাবীতে প্রেমিকের ঘরের দরজায় কিশোরী

আপডেটের সময় ০২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩