ভিয়েনা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

গভীর রাতে ঘরে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৪৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগুনে তার শরীর পুড়ে সম্পুর্ণ দগ্ধ হয়।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রাবিয়া বেগম ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী। রাবিয়া বেগমের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেটি আগেই মারা গেছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল জানান, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। তিনি বলেন, টের পেয়ে গিয়ে দেখা গেছে সম্পূর্র্ণ ঘর ভস্মিভূত হয়ে গেছে। সাথে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে।

কালীগঞ্জ ফায়র সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যাওয়ার পর ৯৯৯ এ ফোন করে আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌছে আগুনে দগ্ধ মরদেহ টি বের করি। তবে কিভাবে আগুন লেগেছিল তা বলতে পারেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গভীর রাতে ঘরে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

আপডেটের সময় ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩