ভিয়েনা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ৪৮ সময় দেখুন

বাংলাদেশ অস্ট্রিয়া কমিউনিটির সিনিয়র সিটিজেনদের নিয়ে গঠিত এই সংগঠনটি ইতিমধ্যেই দশ বছরে পদার্পণ করল

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল শনিবার (২৮ জানুয়ারি) ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ কেন্ট রেস্টুরেন্টে বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের ২০২৩ ও ২০২৪ সালের নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শাহ্ কামাল।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে ৮ জন সদস্য উপস্থিত ছিলেন। বাকী ৩ জন ব্যক্তিগত বিশেষ সমস্যার জন্য উপস্থিত থাকতে পারেন নি। প্রায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বক্তব্য রাখেন যথাক্রমে সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শাহ্ কামাল,সহ সাধারণ সম্পাদক কবির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন,সন্মানিত সদস্য মনসুর আহমেদ এবং সন্মানিত সদস্য মো: গোলাম মোস্তফা (জাহাঙ্গীর)।

নেতৃবৃন্দ সকলেই সিনিয়র এই ক্লাবটিকে আরও সক্রিয় করার ব্যাপারে সহমত প্রকাশ করেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির অফিসে স্থাপিত শহীদ মিনারে বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তাছাড়াও নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে রোযাদারদের জন্য ইফতারে সহায়তা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উপস্থিত সদস্যদের থেকে তাৎক্ষণিকভাবে অর্থ সংগ্রহ করে একটি ছোট ফান্ড সৃষ্টি করা হয়েছে। যা উপরোক্ত অনুষ্ঠান সমূহে ব্যয় করা হবে। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের পক্ষ থেকে রাতের খাবারে আপ্যায়ন করা হয়। সবশেষে বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩