ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ক্ষমা পেলেন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ৪৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দলীয় ক্ষমা পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় পদ থেকে বহিষ্কারের আদেশ তুলে নেওয়ার পর তাকেও ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ।

গত বছরের ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে যারা দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন তাদের বহিষ্কারের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর ২২ ডিসেম্বর মুরাদ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে দল বা দলীয় প্রধানকে বিব্রত করতে পারে ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে জানান।

জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুরাদকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ক্ষমার বিষয়ে তিনি এখনো কোনো চিঠি পাননি বলে জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, ক্ষমা পাওয়া নেতাদের মধ্যে মুরাদও আছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্ষমা পেলেন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ

আপডেটের সময় ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩