ভিয়েনা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

মধ্যরাতে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, পুলিশের হাতে আটক-১৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ৩৪ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য রাতে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর ও যুবক। রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় আসলে ওই কাভার্ডভ্যানটি আটক করেন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীসহ তাদের বহন করা কাভার্ডভ্যানটি আটক করা হয়। আটককৃতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যরাতে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, পুলিশের হাতে আটক-১৮

আপডেটের সময় ০২:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩