ভিয়েনা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাকরাইন উৎসবে রঙ্গিন পুরাণ ঢাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৪১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ পুরান ঢাকায় চলছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। শনিবার সকাল থেকেই বিকাল, ছাদে ছাদে শুরু হয় ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। নারী-পুরুষ, ছোট-বড় সবার অংশগ্রহণে মুখরিত হচ্ছে প্রতিটি বাড়ির ছাদ, চলছে নাচের উত্তাপ।

বাংলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে পুরান ঢাকাবাসী আয়োজন করে এই উৎসবের। দিনভর সবাই মিলে ঘুড়ি ওড়ানো ও সন্ধ্যায় আতশবাজি, রঙ-বেরঙের ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়।

শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসবের জৌলুস। আর আকাশে বাড়ছে ঘুড়ির সংখ্যা। সকালের তুলনায় বিকালে এ উন্মাদনা পরিপূর্ণতা লাভ করে। ছাদের উপর চলে গানবাজনা, আর ঢাকের মায়াবী শব্দ৷

সন্ধ্যা হবার সাথে সাথে পুরান ঢাকার শ্যাম বাজার, লক্ষ্মী বাজার, গেণ্ডারিয়া, সূত্রাপুর, বাংলাবাজার, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, তাঁতী বাজার, সদরঘাট এবং লালবাগ এলাকার মানুষ এ উৎসবে নিয়ে আসে ভিন্নতা।

এ উৎসবে লেগেছে আধুনিকতার ছোঁয়া।
আনন্দের উত্তাপকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় সন্ধ্যার আধার।

সন্ধ্যার পর থেকেই শুরু হয় আতশবাজী ও ফানুস উড়ানো। মধ্যরাত পর্যন্ত চলে আতশবাজীর খেলা।

ঢাকা/ইবিটাইমস/এমআর

জনপ্রিয়

টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকরাইন উৎসবে রঙ্গিন পুরাণ ঢাকা

আপডেটের সময় ০৩:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩