ভিয়েনা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

বিএনপির গণ-অবস্থানের সময় পরিবর্তন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ৩১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে, পূর্বঘোষিত সময়ে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থানের পরিবর্তে তা শুরু হবে সকাল ১১টায়, আর শেষ হবে বিকেল ৩টায়।

রোববার (৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর গণমিছিলের আগে সমাবেশ থেকে ১১ জানুয়ারির গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির গণ-অবস্থানের সময় পরিবর্তন

আপডেটের সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩