ভিয়েনা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

নাজিরপুরে সৎ মা কর্তৃক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ৪৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সৎ মা কর্তৃক আরিফা আক্তার (৮) নামের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আয়শা আক্তার (১৮) নামের ওই সৎ মাকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈইবুনিয়া গ্রামে। নিহত আরিফা আক্তার ওই গ্রামের আবু বকর শেখের কন্যা ও উপজেলার মাটিভাঙ্গা বাজারের বঙ্গবন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) রাতে শিশুটির মরদেহ তার নিজ বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার সৎ মা আয়শা বেগমকে আটক করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারী) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শিশুটিকে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে ফেলে রেখে আসার কথা স্বীকার করেছে।

নিহতের দাদী মাহিনুর বেগম জানান, তার নাতী আরিফার ৬ মাস বয়সে মা কুলসুম বেগমের সাথে পিতার ডিভোর্সী হয় । পরে তার পিতা বিয়ে করায় নাতী তার (দাদী) কাছে থাকতো। আর তার বাবা ও সৎ মা অন্য বাড়িতে থাকতো। গত বৃহস্পতিবার দুপুরে সে স্কুল থেকে বাড়ি ফিরে খাবার চেয়ে বাবার বাড়িতে যায়। রাতেও আর ফিরে আসে নি। পরে তাকে বাবার ঘরের বিছানার মধ্যে লেপে মোড়ানো আবস্থায় পাওয়া যায়।

নিহতের পিতা জানান, তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক। তিনি বাড়িতে না থাকার সূযোগে তার কন্যা আরিফার সৎ মা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের লেপের মধ্যে লুকিয়ে রাখে। রাতে তিনি (পিতা) বাড়ি ফিরলে কন্যাকে পাওয়া যায় না বলে জানান। পরে তাকে খোঁজ করে সেখানে পাওয়া গেলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

তিনি আরো জানান, তার দ্বিতীয় স্ত্রীর ঘরে আব্দুল্লাহ নামের আড়াই মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে সৎ মা কর্তৃক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা

আপডেটের সময় ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩