ভিয়েনা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

“গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার রেকর্ড নেই”-ঝিনাইদহে নিতাই রায় চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, রেকর্ড নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের শতকরা ৮০% মানুষ এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে। নিতাই রায়

মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রুপরেখার ও বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা অকি তাদের আছে ? বিএনপির এই প্রবীণ নেতা বলেন, রাষ্ট্রকাঠামো কি ? স্টেট মেশিনারিটা কি ? আমরা কাঠামো বলতে কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি সেটা ওবাইদুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বোঝার জ্ঞান বুদ্ধি নেই। তাদের একটাই ধারনা তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে।

তিনি বলেন, দেশ বিদেশের মানুষ বুঝে গেছে হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এই চোরের হাত থেকে দেশ বাঁচাতে হবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

“গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার রেকর্ড নেই”-ঝিনাইদহে নিতাই রায় চৌধুরী

আপডেটের সময় ০৫:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩