ভিয়েনা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

নাজিরপুরে মন্দির ও খেলার মাঠ রক্ষায় স্থানীয়দের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ৪৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দুটি মন্দিরের জমি ও খেলার মাঠ রক্ষায় স্থানীয়দের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের রাঁধা গোবিন্দ সেবা আশ্রমের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী মাস্টার, সাবেক প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ হালদার, মন্দিরের পুরোহিত রনজিৎ বড়াল, কলেজ শিক্ষক প্রশান্ত কুমার শিকদার সহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন সকাল ১১টা থেকে দুুপুর একটি পর্যন্ত প্রায় দু’ঘন্টা ধরে স্থানীয় হিন্দু-মুসলমান ওই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া ও স্থানীয়রা জানান, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের রাঁধা গোবিন্দ ও কালি মন্দিও নামে দু’টি মন্দিরের জমিতে সরকারী ভাবে আশ্রয়ন প্রকল্প তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে। ওই মন্দিরের কাছেই ১০৯ নম্বর উত্তর হোগলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ওই জমিতে স্থানীয় ৭টি হিন্দু পরিবারের বসত রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থী সহ স্থানীয় শিশুদের জন্য সেখানে থাকা খেলার মাঠটিতে ওই আশ্রয়ন প্রকল্প তৈরীর উদ্যোগে নেয়া হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল জানান, দু’টি মন্দিরের জমি ও স্থানীয় শিশুদের খেলার মাঠ দখল করে সরকারী উদ্যোগে আবাসন প্রকল্প তৈরীর বিষয়টি শুনেছি। ওই জমিতে যাতে আবাসন প্রকল্প তৈরী না হয় সে ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জিব দাশ জানান, বিষয়টি নিয়ে স্থানীয় ভুক্তভোগীরা এসেছিলেন। বিষয়টি জেলা প্রশাসক সহ উর্ধ্বতন মহলে জানাতে হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মন্দির ও খেলার মাঠ রক্ষায় স্থানীয়দের মানববন্ধন

আপডেটের সময় ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২